blank

Inside VOA | আমাদের সঙ্গে যোগাযোগ করুন

আমাদের সম্পর্কে

Bangla staff
Meet VOA Bangla Broadcasters

ভিওএ বাংলা হচ্ছে বাংলাভাষী মানুষের একটি জনপ্রিয় সংবাদমাধ্যম। দীর্ঘ দিনের অভিজ্ঞ বেতার সাংবাদিক ও সম্প্রচারকদের শ্রম ও মেধায় ভিওএ বাংলা যে কেবল সংবাদ পরিবেশন করছে  তাই নয় , বরঞ্চ বেতার, টেলিভিশন ও ইন্টারনেটে , সংবাদ , সংবাদভাষ্য ও বিশ্লেষণ , বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার , শিল্প ও বিনোদন , স্বাস্থ্য ও বিজ্ঞান , শিক্ষা ও যুবসংবাদ , খেলাধুলোর খবরাখবরসহ প্রতিদিন  নানান ধরণের অনুষ্ঠান উপস্থাপন করছে অগণিত শ্রোতাদের উদ্দেশ্যে। ভিওএ রেডিও তে প্রচারিত আমাদের সাপ্তাহিক আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটনে বিশিষ্ট প্যানেলিস্টরা  বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের শ্রোতাদের প্রশ্নের জবাব দিচ্ছেন।
আমাদের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান ওয়াশিংটন বার্তায় আমরা তুলে ধরছি আমেরিকান জীবনের নানান দিক, বাঙালি আমেরিকানদের সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম , তেমনি থাকছে বিশিষ্ট গুরুত্বপুর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার।
বিশ্বব্যাপী ভিও্এ 'র সংবাদদতাদের পাঠানো বস্তুনিষ্ঠ সর্বসাম্প্রতিক সংবাদ ও প্রতিবেদন ভারত ও বাংলাদেশে বাঙালি শ্রোতাদের জন্য নির্ভরযোগ্য সংবাদের এক নিশ্চিত উৎস। আর সেই সঙ্গে রয়েছে বিভিন্ন বিষয়ে অজস্র তথ্য সরবরাহ। মাল্টি-মিডিয়ার এই যুগে ভিওএ  বেতারে , টিভিতে , ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগের সব মাধ্যমেই পালন করছে অগ্রনী ভুমিকা।

সর্ব শেষ সংবাদ ও অনুষ্ঠান শুনুন

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

বিশ্ব সংবাদ
অনুষ্ঠান প্রতিদিন


হ্যালো আমেরিকা


হ্যালো ওয়াশিংটন

হ্যালো ওয়াশিংটন

প্রতি বুধবার হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ রইলো।

আরো বিস্তারিত

Get the Bangla Font

To view our site properly you may need to install the Bangla font : Download Now

আমাদের এই নতুন পাতায় স্বাগতম

এই নতুন ওয়েব সাইট সম্পর্কে আপনার অভিমত অনুগ্রহ করে আমাদের ইমেইলে জানান bangla@voanews.com