দক্ষিন এশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমত: সন্ত্রাসবাদের মূল অন্তর্নিহিত কারণগুলো চিহ্নিত করে তা অপসারণের ব্যবস্থা করতে হবে । আমাদের কল ইন শোর অতিথিরা আরও বলেন যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে সন্ত্রাস নির্মূল করতে হবে - তাহলেই দক্ষিন এশিয়ার নিরাপত্তা সুসংহত হতে পারে । আমাদের বিশেষজ্ঞ প্যানেলে দু জন সদস্য নতুন দিল্লির দ্য টাইমস অফ ইন্ডিয়ার ডিপলম্যাটিক এডিটর ইন্দ্রানী বাগচী এবং ঢাকার ইনস্টিটিউট অফ পিস এ্যান্ড সিকিউরিটি নামের থিংক ট্যাঙ্ক সংস্থার প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এন এম মুনিরুজ্জামান এ ব্যাপারে সহমত ব্যক্ত করেন ।
অনুষ্ঠানে অংশগ্রহনকারী শ্রোতাদের পক্ষ থেকে বলা হয় - ঐ অঞ্চলে ভারত যেহেতু সবচেয়ে বড়ো এবং শক্তিশালি একটি দেশ অতএব এই ধরনের সম্মিলিত ব্যবস্থা আয়োজনে ভারতকেই আগ বাড়িয়ে এগিয়ে আসতে হবে । শ্রোতাদের একাংশে কাশ্মীর সমস্যার সমাধানের দিকে নজর দেওয়ার ওপর জোর দেন। কেউ কেউ আবার সমস্যার নিরসনকল্পে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে কাজে লাগানোর সুপারিশ করেন।
কল ইন শো Right click (Control click for Mac) and choose Save Link/Target As
Download: MP3 | Windows Media

