গত সপ্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট ভবনে ইরান , আফগানিস্তান ও পাকিস্তান এর মধ্যে একটি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলো যেখানে আঞ্চলিক পরিস্থিতি, শান্তি ও নিরাপত্তার সম্ভাবনা এবং বানিজ্য ও অর্থনীতির সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আলোচনা হয়। আসিফ আলী জারদারি আমন্ত্রণে এতে যোগ দেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনিজাদ। ২০০৯ সালে এই সম্মেলন শুরু হয়েছিল এবং এটি হচ্ছে তৃতীয় সম্মেলন।  এই সম্মেলনের প্রভাব নিয়ে জিজ্ঞাসা আমাদের শ্রোতাদের , বিশ্লেষণ আমাদের অতিথিদের ।

 

আমাদের অতিথি প্যানেলে, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক ড আমেনা মহসিন , যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে দক্ষিণ এশিয়া বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক ড সাইদ ইফতিখার আহমেদ; রয়েছেন পাকিস্তানের করাচী থেকে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক এবং আসন্ন দক্ষিণ এশিয়া ইন্টারনেট টিভির প্রধান সম্পাদক মাসকাওয়াথ আহসান। তারা ঐ অঞ্চলের নিরাপত্তা , শান্তি এবং বানিসজ্যিক স্বার্থ বিষয়ে কথা বলেন এবং বলেন এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও পশিচিমি বিশ্বের সম্ভাব্য প্রতিক্রিয়ার প্রতিও আলোকপাত করেন্।

 

 

 

 

 

হ্যালো ওয়াশিংটন

download iconDownload: MP3

Right click (Control click for Mac) and choose Save Link/Target As